স্টাফ রিপোটার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভেড়িগাঁও গ্রামে অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
১ মে শনিবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসীদের আর্থিক সহায়তায় ও রহিমা ফাউন্ডেশনের উদ্যেগে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট যুবলীগের সাবেক নেতা ও বর্তমান মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, ফতেপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.