
এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় হযরত মনছব আলী ছাতাপীর(রহঃ) স্মৃতি পরিষদের আয়োজন ইফতার মাহফিল সম্পূর্ণ।
২ মে রবিবার ছাতাপীর রহঃ ইবতেদায়ী মাদরাস হল রুমে স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে ও অফিস সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মৃতি পরিষদের উপদেষ্টা মাওঃ মুজিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌড়করণ এলাকার বিশিষ্ট মুরুব্বী মাওঃ আব্দুস সালাম, ভুকশিমইল স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মুসলেহ উদ্দিন মুসা, মাতিউরা ফাজিল মাদরাসার বাংলা প্রভাষক মাওঃ নাজিম উদ্দিন, ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক সাহেদ আহমদ, স্মৃতি পরিষদের সভাপতি মাওঃ আব্দুস শুকুর সরকুম, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল, সাংগঠনিক সম্পাদক মাওঃ আজিজুল ইসলাম সুলেমান, সহ - প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আঃ রহমান চৌধুরী আব্দুল্লাহ, সদস্য রুমেল আহমদ চৌধুরী, তানিম আহমদ, আহমদ আলী, আলিম উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.