
আব্দুর রব॥ বড়লেখা উপজেলা আনজুমানে আল-ইসলাহ্ ১১ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে জঙ্গীবাদ বিরোধী র্যালি ও ‘শান্তি সম্প্রীতির ধর্ম ইসলাম বনাম জঙ্গীবাদ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। আনজুমানে আল-ইসলাহ্ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিনের পরিচালনায় সদর ইউনিয়ন হলর”মে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী (রহ:) শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা হাফিজ মুছলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আনজুমানে আল-ইসলাহ্ মাওলানা আব্দুর রহমান, সাধারন সম্পাদক কেএম ছালেহ আহমদ কবীর, মাওলানা ক্বাজী আব্দুল মুকিত, শাহেদ আহমদ জুয়েল, আব্দুল হামিদ, জয়নুল ইসলাম, মিছবাহ উদ্দিন, রুহুল আমীন প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.