
এইচ ডি রুবেল।॥ দেশব্যাপী করোনাকালীন সময়ে লকডাউনের কারণে দিনমজুর ও খেটে খাওয়া কর্মহীন ও অসহায় মানুষের হাতে ইফতার খাদ্য সামগ্রী তুলে দিয়েছে কুলাউড়া উপজেলা যুবলীগ।
৫ মে বুধবার পৌর শহরের থানা সম্মুখে প্রধান সড়কে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।
ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজসহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
যুবলীগের নেতৃবৃন্দরা জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লকডাউন এর জন্য কর্মহীন অসহায় পরিবারে মাঝে দেশের বিভিন্ন স্থানে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায়ও ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.