
স্টাফ রিপোর্টার॥ অস্বচ্ছল ও কর্মহীন সাংস্কৃতীক কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অগ্রণী ব্যাংক লিমিটেড থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর এসব উপহার সাংস্কৃতিক কর্মীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো একটি শাড়ি, চাল, ডাল, তৈল, লবন, চিনি, সেমাই ও হাত ধোয়ার সাবান।
এসব উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর ও সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলাম ও জেলা শিল্পকলা একাডেমীর কালচার্যাল অফিসার জ্যোতি সিনহা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.