
স্টাফ রিপোর্টার॥ রাজনগরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রেড ক্রিসেন্ট।
রোববার ৯ মে রাজনগর উপজেলা পরিষদ হল রুমে ১০০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সভাপতিত্বে ও রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বকস, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৭ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি লবণ এক কেজি ডাল ও আধা কেজি সুজি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.