
কমলগঞ্জ প্রতিনিধি॥ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, রূপালী ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার অঞ্চলের আয়োজনে অসহায় দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১০ মে বিকেলে রূপালী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার জোনাল অফিসে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এর মৌলভীবাজার আঞ্চলিক কমিটির সভাপতি হিজম প্রমোদ সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রূপালী ব্যাংক লিমিটেড সিলেট বন্দরবাজার শাখার ব্যবস্থাপক নিশি মোহন নাথ।
সাংগঠনিক সম্পাদক সামির মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি নির্মলেন্দু সিংহ, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খানম সিদ্দিকা, নির্বাহী সদস্য মো. মোজাহিদ আলী ও মোহাম্মদ আছিদ উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ১০০ জন অসহায় দু:স্থ ও দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.