স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার ১১ মে রাত সাড়ে ১০টার দিকে শহরের এম সাইফুর রহমান রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি অপারেশন মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একটি মারামারির মামলা রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.