
স্টাফ রিপোর্টার॥ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরস্ত্র নারী শিশুসহ নিরস্ত্র মানুষদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ মে দূপুর সোয় ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবেরর সম্মুখে ম্যান ফর হিউম্যানিটি অব বাংলাদেশ এর উদ্যোগে মানবন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, সৈয়দ রুহুল আমিন সহ শিক্ষক, শ্রমিক, মানবাধিকার সংগঠক, কবি-সাহিত্যিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
বক্তারা বলেন ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে জাতিসংঘ অবিলম্বে জরুরি বৈঠকে বসে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.