
এইচ ডি রুবেল॥ প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুর সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার ১৮ মে রাতে সমিতির দক্ষিণ বাজারস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া সরকারি কলেজ এর অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির গতিশীল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সমিতির সকল কর্মকাণ্ডে তার অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান, খন্দকার অজিউর রহমান আসাদ, মো. নোমান আহমদ, মো. আমিনুল ইসলাম, সমিতির কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া রহমান ইতি, ক্রীড়া সম্পাদক খন্দকার সাইফুর রহমান আফজল, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, অশোক চন্দ্র, গৌছ মিয়া, মো. আব্দুল মুহিত, এজাজ মাহমুদ চৌধুরী ফুল ও মো. নজরুল ইসলাম, ওয়ার্ড সদস্য, রিংকু বর্ধন, শেখ সুমন, মারুফ আহমদ জালাল, কামাল আহমদ, কাউছার আহমদ সাব্বির, আব্দুল মন্নান, হায়দর আলী, রাসেল আহমদ, এনামুল ইসলাম, মো. সোনা মিয়া, জুনেদ আহমদ, নাজিম বখশ ও মো. মোস্তফা মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.