
আব্দুর রব॥ বড়লেখা থানা পুলিশ উত্তর কাঠালতলী গ্রাম থেকে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এদের একজন গ্রামের আমিন আলীর ছেলে হাবিবুর রহমান (৩৬) ও অপরজন অজমির গ্রামের হাসিব আলীর ছেলে সাইফুর রহমান (৩০)। ২৪ মে সোমবার দুপুরে পুলিশ আদালতে মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার ২৩ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির উত্তর কাঠালতলী গ্রামের হাবিবুর রহমানের বসতঘরে অভিযান চালায়। এসময় হাবিবুর রহমানের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৫ হাজার ৩০০ টাকা এবং সাইফুর রহমানের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরা দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী।
থানার সেকেন্ড অফিসার এসআই সুব্রত কুমার দাস ১১৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তারা দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় আরো মামলা রয়েছে, আগে জেলও খেটেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.