
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-কুলাউড়া সড়কের টেংরা বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ শাহীন (৪৫) নিহত হয়েছেন। সোমবার ২৪ মে দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের মৃত আব্দুল হান্নান ওরফে রফিক মিয়ার ছেলে। শাহীন গতবছরের নভেম্বরে যুক্তরাজ্য থেকে দেশে আসেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ মে সোমবার দুপুর ২টার দিকে মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়ায় যাচ্ছিলেন শাহীন। যাওয়ার সময় টেংরা বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহীনের মৃত্যু হয়।
নিহত শাহীনের বড় ভাই শামীম জানান, শাহীন তার শ্বশুরবাড়ি মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়ায় নিজ বাড়িতে ফেরার পথে পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন।
রাজনগর থানার ওসি আবুল হাসেম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শাহীনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক আটক করে থানায় রাখা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.