
প্রনীত রঞ্জন দেবনাথ॥ শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলিতে মো. আশরাফুজ্জামানকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে কমলগঞ্জ পৌরসভা ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি। বুধবার ২৬ মে রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে ও বৃহস্পতিবার বিকাল ৩টায় শমশেরনগর পুলিশ ফাঁড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহেমেদের সভাপতিত্বে ও দেওয়ান আব্দুর রহিম মুহিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ বেলাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, শেখ মোঃ জসিম উদ্দিন শাকিল, মোঃ ছাদ আলী, মোঃ রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, মোঃ আহাদুর রহমান বুলু, মোঃ বখতিয়ার খাঁন, মহিলা কাউন্সিলর মোছাঃ মুসলিমা বেগম, মোছাঃ আয়েশা সিদ্দিকা, মিউলি আক্তার শাপলা প্রমুখ। আলোচনা পর্বের শেষে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৩টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃক শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলিতে মো. আশরাফুজ্জামানকে শ্রীমঙ্গল সার্কেল হতে বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মোশারফ হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থাকা সকল বক্তারা বিদায়ী অতিথি সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.