
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ৪ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। মঙ্গলবার ১ জুন তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
করোনাক্রান্ত ৪ জনের মধ্যে কুলাউড়া পৌরসভার লস্করপুর এলাকার সাদ আল আতাহার চৌধুরী, কাদিপুর ইউনিয়নের ছকাপন এলাকার বদরুল ইসলাম, রাউৎগাঁও ইউনিয়নের মহিশাজুরি এলাকার শুভ্রজিৎ পাল এবং জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর এলাকার আব্দুল মতলিবসহ মোট ৪ জন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ৪ জন রোববার ৩০ মে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ২ দিন পর মঙ্গলবার ৪ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.