
স্টাফ রিপোর্টার॥ বাইসাইকেল চুরি করার সময় এক চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে জনতা। রোববার ৬ জুন দুপুরে কুলাউড়া পৌর শহরের পূবালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক চোরের নাম-ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পৌর শহরের পূবালী ব্যাংকের সামনে থেকে একটি বাইসাইকেলের তালা কৌশলে ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টাকালে হাতেনাতে ঐ চোরকে আটক করে জনতা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে কুলাউড়া থানার এসআই কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এসআই কামরুল হাসান সময় জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.