
স্টাফ রিপোর্টার॥ ডাকঘর সঞ্চয় ব্যাংকের অনলাইন কার্যক্রম মৌলভীবাজারে শুরু হয়েছে।
রোববার ৬ জুন সকালে প্রধান ডাকঘরে এসে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবে টাকা জমা করেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান। এই জমার মাধ্যমে মৌলভীবাজার প্রধান ডাকঘরে সঞ্চয় ব্যাংক অনলাইন কার্যক্রম শুরু হল।
অফিসের ২য় গ্রাহক হলেন, পৌর কাউন্সিলর ও জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখা সভাপতি মোঃ আসাদ হোসেন মক্কু।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার তন্ময় দে চৌধুরীসহ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.