
আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির পানজুম দখলের ঘটনায় জড়িত শফিক উদ্দিন ওরফে বাউল শফিক (৭০) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ জুন শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পানজুম দখলের ঘটনায় এ পর্যন্ত পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করেছে।
ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ‘তদন্তে পানজুম দখলের ঘটনায় শফিক উদ্দিনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ কারণে শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। খাসিয়াদের পানজুম দখল সংক্রান্ত মামলার এজাহার নামীয় ও তদন্তে সম্পৃক্ততা পাওয়া আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.