
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দার বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে।
৬ জুন রবিবার দুপুর দেড়টায় বিপ্লব মালাকার(২৫) কে পৌর শহরের পশ্চিম বড়হাট এলাকার ‘কে-আর ভিলা ‘শেরপুরী বাসার গেটের সামনে থেকে তাহাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি বিপ্লব মালাকার (২৫) গিয়াস নগর ইউপিয়স্হ ভুজবল গ্রামের গিরেন্দ্র মালাকারের ছেলে।
জেলা গোয়েন্দা সূত্রে জানাযায়, মৌলভীবাজার জেলাকে মাদক ও চোরাচালান মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬ই জুন রবিবার দেড় ঘটিকার সময় মৌলভীবাজার পৌরশহরের পশ্চিম বড়হাট এলাকার ‘কে-আর ভিলা ‘শেরপুরী বাসার গেটের সামনে থেকে বিপ্লব মালাকার(২৫) কে আটক করে।এসময় তার শরীর তল্লাশি করে
৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপ্লব মালাকারকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করে ডিবি পুলিশ অফিসে নিয়ে যাওয়া হয়।পরে গোয়েন্দা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিকটস্থ থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামান জানান, আটক কৃত যুবক র্দীঘ দিন হতে মাদক ব্যবসার সাথে জরিত। আজ হাতে নাতে মাদক কারবারী বিপ্লব মালাকারকে হাতে নাতে আটক করা হয় এবং মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.