
স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে সোমবার ৭ জুন মৌলভীবাজার কুলাউড়া উপজেলার কালোটি চা বাগান রোড, গাজীপুর বাজার, কুলাউড়া রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করার তাকে রাখা, মূল্য তালিকা না রাখা, ফ্রিজে ঔষধ সংরক্ষণ করার কথা থাকলেও বাহিরে রেখে ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কালোটি চা বাগান রোডে অবস্থিত জনপ্রিয় ফার্মেসীকে ২ হাজার টাকা, গাজীপুর বাজারে অবস্থিত ঋতু ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকা, তুষার ষ্টোরকে ৫ শত টাকা, কুলাউড়া রোডে অবস্থিত আল আমিন ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.