
স্টাফ রিপোর্টার॥ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সজল মালাকার (২৪) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৭ জুন রাতে কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজল পৃথিমপাশা ইউনিয়নের কালা মালাকারের ছেলে। জানা যায় রোববার ৬ জুন সকালে আলী আমজদ স্কুলে যাওয়ার জন্য একটি সিএনজিতে উঠে ওই স্কুলছাত্রী। পথে রবিরবাজার মসজিদের সামনে থেকে সিএনজি চালক সজল গাড়ি ঘুরিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে লোহাউনি চা বাগানের একটি নির্জন স্থানে নিয়ে সজলসহ তার দুই সহযোগী ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে স্কুলছাত্রী পুলিশকে বিষয়টি জানালে কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ভুঁইয়া সোমবার রাতে রবিরবাজার থেকে ধর্ষক সজলকে গ্রেপ্তার করেন। কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ভুঁইয়া জানান ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। সজলের অপর দুই পলাতক সহযোগীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.