
স্টাফ রিপোর্টার॥ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে শ্রীমঙ্গলের টিপড়া ছড়া চা-বাগান এর বাংলাটিলা চৌমুহনা থেকে ১জনকে গ্রেফতার করা হয়েছে।
৮ জুন মঙ্গলবার রাতে চৈতন্য মুন্ডা (৪৮) কে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আসামি চৈতন্য মুন্ডা শ্রীমঙ্গলের মাংরা বস্তি এলাকার পবন মুন্ডার ছেলে। জানা যায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নির্দেশনায় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শ্রীমঙ্গলের টিপড়া ছড়া চা-বাগান এর বাংলাটিলা চৌমুহনা চত্তরস্থ ৫৫ বর্ডার গার্ড, হরিনছড়া বিওপি সাইনবোর্ড এর সামনে থেকে ২কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়। এবিষয়ে অফিসার ইনচার্জ ওসি (ডিবি) মোহাম্মদ বদিউজ্জামান বলেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.