
স্টাফ রিপোর্টার॥ ভূমি রাজস্ব বিষয়ক আদালতসমূহের বিচারিক কার্যক্রমের অনলাইন শোনানি চালুকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার ৯ জুন ভূমি রাজস্ব বিষয়ক আদালতসমূহের বিচারিক কার্যক্রমের অনলাইন শুনানি চালুকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসকের সভা কক্ষ প্রান্ত থেকে সংযুক্ত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মল্লিকা দে। এছাড়াও সেসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার(ভুমি) ও রাজস্ব শাখার কর্মকর্তাবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.