
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহন পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার ৯ জুন দুপুর ১২ টা থেকে ২:৩০ পর্যন্ত। এবং বিকাল ৪ টা থেকে ৫:৩০ টা পর্যন্ত মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মাস্ক পরিধান না করা, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করা ও পরিবহণ পরিচালনা করার অপরাধে ৩২ টি মামলায় বিভিন্ন ব্যক্তি, পরিবহণ কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.