
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর বাজারে বৃহস্পতিবার গভীর রাতের বিসমিল্লাহ জুয়েলারী দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের পেছনের রুমের ওয়ালসহ ষ্টীলের দরজা ভেঙ্গে দোকানে প্রবেশ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক আব্দুল মতিন জানান, ১০ জুন বৃহস্পতিবার সকালে তার ভাড়াটিয়া হেমু কানু তার ফার্মে যাওয়ার সময় দেখেন বিসমিল্লাহ জুয়েলার্স দোকানের সামনের গ্রীল খোলা এবং তালাগুলো নিচে পড়ে আছে ও দোকানের পিছনে ষ্টীলের দরজাও ভাঙা। তখন তিনি মালিক মতিনকে ডাক দিলে কোন সাড়া না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুকে ডেকে আনেন। দোকানের মালিক আব্দুল মতিন আরো জানান, তার লকারে প্রায় ৩০ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ছিলো। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দুধর্ষ চুরির ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.