
স্টাফ রিপোর্টার॥ ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় জেলা প্রশাসন, কর্তৃক ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে এলএ চেক বিতরণ করা হয়।
১০ জুন বৃহস্পতিবার জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে মোট ১২ জন ক্ষতিগ্রস্তকে তাদের দখল হস্তান্তরকৃত জমির নিকটে গিয়ে উক্ত চেক হস্তান্তর করেন। সেখানে আরো উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ তানভীর হোসেন এবং ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ।
মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আথানগিরিনিজ মৌজায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ হিসেবে উল্লিখিত চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.