
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা ও শ্রীমঙ্গলে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একক ঘর নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা পরিচালক মোঃ সারওয়ার আলম।
১২ জুন শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ সারওয়ার আলম আশ্রয়ণ-২য় প্রকল্পের আওতায় তিনি গৃহ নির্মাণের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ সহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফজলুল কবীর, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.