
আব্দুর রব॥ বড়লেখায় ১০ সদস্যের ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। ১৪ আগষ্ট রোববার রাতে সদর ইউনিয়ন হলরুমে অনুষ্ঠিত সভায় সর্বস্মতিতে ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদকে সভাপতি, বর্নি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনকে সাধারন সম্পাদক ও সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলীকে অর্থ সম্পাদক করে বড়লেখা উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশন গঠন করা হয়। অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ হলেন দাসেরবাজার ইউপি কমর উদ্দিন, দক্ষিণ ভাগ (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণ ভাগ (উ:) ইউপি চেয়ারম্যান এনাম আহমদ, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, নিজবাহাদুরপর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জোবায়ের লিটন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.