
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে অর্ধলক্ষাধিক টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

১৪ আগষ্ট রোববার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুণগতমান বৃদ্ধির পাশাপাশি সারাদেশে অবকাঠামো উন্নয়নেও প্রকল্প গ্রহণ করে ব্যাপকহারে কাজ হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.