
স্টাফ রিপোর্টার॥ মহামারী কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইলকোর্ট অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা এর নির্দেশনা ১৩ জুন, রবিবার সকালে ও বিকালে মৌলভীবাজার জেলার সদরের ৭টি পয়েন্টে স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪৫ জন ব্যক্তিকে মোট ১৭,৩৫০/-(সতের হাজার তিনশত পঞ্চাশ ) টাকা মাত্র অর্থদন্ড আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশ এর একটি দল।
মৌলভীবাজার জেলার করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা সদরের ৭টি পয়েন্টে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে৷
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.