
স্টাফ রিপোর্টার॥ মহামারী কোভিভ-১৯পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান অব্যহত রয়েছে।
১৫ জুন মঙ্গলবার মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা অনুযায়ী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে দুপুর থেকে বিকাকে পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪১জন ব্যক্তিকে মোট ১৫,৬৫০/= টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাধন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা, আরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, সানজিদা রহমান, মোঃ রফিকুল ইসলাম, শামীমা আফরোজ, খাদিজা তাহিরা।
মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশ, মৌলভীবাজার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.