
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আইন বার্তা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন বুধবার বিকালে দৈনিক আইন বার্তা জেলা প্রতিনিধি জাহেদুল ইসলাম পাপ্পু'র সভাপতিত্বে ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন-দৈনিক গনমুক্তি‘র জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার, সাংবাদিক জুবায়ের রুমি, দৈনিক সকালবেলা পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি আজিজুল ইসলাম রিয়াদ, ডে নাইট সম্পাদক ও প্রকাশক নাসরিন প্রিয়া, দৈনিক আলোকিত সকাল পত্রিকার ষ্টাফ রিপোর্টার এস এম ফজলু দৈনিক স্বাধীনমত পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, রাহাত আহমদ সিপনসহ সাংবাদিকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.