
স্টাফ রিপোর্টার॥ নিষেধাজ্ঞা অমান্য করে রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
১৮ জুন জুন শুত্রুবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য বিষয়ক অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার শহরে এম সাইফুর রহমান সড়কের ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বিয়ের আপ্যায়ন অনুষ্ঠান আয়োজন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার কতৃপক্ষকে ৫০,০০০/-টাকা এবং অনুষ্ঠানের আয়োজক পক্ষকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ১৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.