এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম ১৫ আগস্ট সোমবার এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইভটিজিংয়ের দায়ে সাহেল মিয়া (২৫) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন। জানা যায়. রাজনগর উপজেলার বাগমাড়া মোকামবাজার নিবাসী আব্দুল আহাদের ছেলে সাহেল মিয়া কুলাউড়া উপজেলার নর্ত্তন গ্রামের এক মেয়ের সাথে দীর্ঘদিন থেকে মোবাইল ফোনের মাধ্যমে বিরক্ত ও উক্তত্য করে আসছিলো।
১৫ আগষ্ট সোমবার উক্ত বখাটেকে এলাকায় আসার জন্য খবর দিলে থানার এসআই সাব্বিরসহ পুলিশ তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন। পরে ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বখাটেকে ইভটিজিং করার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে পুলিশ তাকে জেল হাজতে সোপর্দ করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.