
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবজারের রাজনগরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও রাজনগর সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার মীর নাহিদ আহসান। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল। ২২ জুন মঙ্গলবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঊর্মি রায়, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.