বড়লেখা পুলিশ গত ২০ জুলাই শনিবার বিকেলে লুৎফা বেগম (২০) নামে এক স্বামী পরিত্যক্তা মহিলা ও রিপন নায়েক (৩০) নামে অপর এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এদের রহস্যজনক মৃত্যূ আত্মহত্যা নাকি হত্যাকান্ড এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। পুলিশ জানিয়েছে, উপজেলার শাহবাজপুর ফতেহবাগ চা বাগানের হীরালাল নায়েকের ছেলে বাগানের নিয়মিত শ্রমিক রিপন নায়েকের লাশ চা বাগানের একটি গাছের সাথে এবং বর্নি নোয়াগাও গ্রামের আব্দুস সাত্তারের স্বামী পরিত্যক্তা মেয়ে লুৎফা বেগমের লাশ ঘরের তীরের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। গতকাল ২১ জুলাই রোববার ময়না তদন্ত শেষে পুলিশ তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
বড়লেখা পুলিশ গত ২০ জুলাই শনিবার বিকেলে লুৎফা বেগম (২০) নামে এক স্বামী পরিত্যক্তা মহিলা ও রিপন নায়েক (৩০) নামে অপর এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এদের রহস্যজনক মৃত্যূ আত্মহত্যা নাকি হত্যাকান্ড এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। পুলিশ জানিয়েছে, উপজেলার শাহবাজপুর ফতেহবাগ চা বাগানের হীরালাল নায়েকের ছেলে বাগানের নিয়মিত শ্রমিক রিপন নায়েকের লাশ চা বাগানের একটি গাছের সাথে এবং বর্নি নোয়াগাও গ্রামের আব্দুস সাত্তারের স্বামী পরিত্যক্তা মেয়ে লুৎফা বেগমের লাশ ঘরের তীরের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। গতকাল ২১ জুলাই রোববার ময়না তদন্ত শেষে পুলিশ তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। কুলাউড়া অফিস॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.