
স্টাফ রিপোর্টার॥ সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের দিরাই। সেখানে সেবার মনোভাব নিয়ে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ওই অঞ্চলের মানুষকে চক্ষু সেবার আওতায় নিয়ে আসতে তিন সদস্যের একটি টিম পরিদর্শন করে।
এসময় বিএনএসবি চক্ষু হাসপাতালের টিমকে স্বাগত জানায় দিরাইবাসীর পক্ষে স্থানীয় "বন্দন" সংস্থা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ভিডিও কলের মাধ্যমে আমেরিকা কানাডা ফ্রান্স থেকে যুক্ত হন শিক্ষক ডাক্তার এবং গুনীজন। অত্যন্ত সৌহার্দ পূর্ণ দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে দিরাই এলাকায় বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের একটি চক্ষু সেবা কেন্দ্র স্থাপেনে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়। শীঘ্রই দিরাইবাসির আকাঙ্খা পূরণে চক্ষু সেবা কার্যক্রম শুরু হবে।
বিএনএসবি চক্ষু হাসপাতালের টিমে ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ মসাহিদ আহমদ চন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব ও হাসপাতালের ব্যবস্থাপক এহসানুল মান্নান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.