
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং আলোচনা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্বে করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
এ সময় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসবেকলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, অজয় সেন, পঙ্কজ রায় মুন্না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েব প্রমুখ নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.