
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
২৩ জুন বুধবার নিহত শিশুর পারিবারিক সুত্রে জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের আবুতালিপুর গ্রামের সেলিম খানের আড়াই বছরের শিশুপুত্র শাহরিয়ার খান পরিবারের লোকজনের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। বাড়ি লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় শিশু শাহরিয়ারকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। জয়চন্ডী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার বিমল দাস মৃত্যুর খবর নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.