
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মডেল থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে এক বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী শফিকুর রহমান মাসুককে গ্রেপ্তার করে।
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মর্তুজা এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মশিউর রহমান এর সার্বিক তত্বাবধানে এসআই আজিজুর রহমান নাঈম, এসআই বশির, এসআই নুরুল ইসলাম, এসআই আব্দুল্লাহ আল নোমান, এএসআই মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স সহ মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া এক বছরের সাজাপ্রাপ্ত দায়রা মামলা নং-৬৬৬/১৬ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী শফিকুর রহমান মাসুক, পিতা- আব্দুল গাফফার, সাং- বিনোসোনা, থানা ও জেলা-মৌলভীবাজার এবং ছয় মাসের সাজাপ্রাপ্ত সিআর মামলা নং-৩৫৬/১৯ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী লুবনা আক্তার, স্বামী-খসরু মিয়া, সাং- বুদ্ধিমন্তপুর, থানা ও জেলা-মৌলভীবাজারদ্বয় কে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক জানান, আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে মৌলভীবাজার মডেল থানা এলাকায় চুরি, ডাকাতি রোধ কল্পে থানা পুলিশের ২ টি টিম সাদা পোষাকে তৎপর আছে। মৌলভীবাজার বাসীকে সুন্দর ঈদ উপহার দেওয়ার লক্ষ্যে মৌলভীবাজার মডেল থানা পুলিশের সাদা পোষাকে অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.