
স্টাফ রিপোর্টার॥ এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, মৌলভীবাজার জেলা দাবা কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ের ও সভায় জেলা দাবা সমিতির সভাপতি এ্যাডভোকেট মুশতাক আহমদ মমের সভাপতিত্বে ও দাবাড়ু ওয়াজিল মেহেদীর পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাস্টার ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি আবু সুফিয়ান শাকিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু সাংবাদিক এম. মছব্বির আলী, জেলা দাবা সমিতির সভাপতি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ হেলাল আহমদ, সিনিয়র দাবাড়ু এম এ শহীদ ও মোঃ আছার মিয়া।
দাবাড়ুদের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু মোস্তফা কামাল হীরা,এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার সাবেক সভাপতি মোঃ তাওহীদ ইসলাম ও সাধারন সম্পাদক সৈয়দ আবু ইকবাল,দাবাড়ু দেলওয়ার হোসেন চৌধুরী শাহেদ,মোঃ মহসীন আলী, বিশ্বজিৎ দেব, ফয়সল আহমদ, তাপস কর,রুহুল কবির, মোঃ আব্দুল আউয়াল জনি, মোঃ আলী রাজ, মোঃ তাজুল ইসলাম ফাহিম,বিশ্বজিৎ কপালী,আতিকুর রহমান দিলদার, শফিক আহমদ, মোয়াজ্জেম হোসেন সিরাম, তানজীম আহমদ রিপন, মিন্টু মোহন দেব,বিশ্বজিৎ চক্রবর্তী, মোঃ জাবের আল হামিদ, রোমান আহমদ, রেজাউল করিম চৌধুরী, নরোত্তম চন্দ্র মালাকার, মোঃ অলিউর রহমান, জুয়েল আহমদ, মোঃ মুজিবুর রহমান প্রমুখ। সভায় মৌলভীবাজার জেলার দাবাঙ্গনকে গতিশীল করার লক্ষে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্ব সম্মতিক্রমে আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু এম. মছব্বির আলীকে সভাপতি ও ওয়াজিল মেহেদীকে সাধারন সম্পাদক নির্বাচিত করে এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর নতুন কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি আন্তর্জাতিক মাস্টার ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি আবু সুফিয়ান শাকিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.