
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় নতুন করে আরও ৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার ২৫ জুন তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
করোনাক্রান্ত ৮ জনের মধ্যে কুলাউড়া শহরের মাগুরা এলাকার নাহিয়ান রশীদ ও হুসনে আরা বেগম এবং চাতলগাঁও এলাকার রাজিয়া বেগম, কাদিপুরের হোসেনপুর এলাকার সুমন আহমদ ও বড়দল এলাকার আরফান আলী, জয়চণ্ডীর গিয়াসনগর এলাকার সুফিয়া বেগম ও আব্দুল আহাদ, পৃথিমপাশার রবিরবাজার এলাকার এনামুল হকসহ মোট ৮ জন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ৮ জন বৃহস্পতিবার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ১ দিন পর শুক্রবার ৮ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.