
স্টাফ রিপোটার॥ কুলাউড়া উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের ঘাগটিয়া ফিডারের ‘লাইন ফল্ট’ খুজে না পাওয়ায় গত দু’দিন যাবৎ উক্ত ফিডারের বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে নারী-পুরুষ, শিশু ও অসুস্থ রোগীসহ হাজার হাজার গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা যায় ২৫ জুন শুক্রবার ভোররাত থেকে কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের ঘাগটিয়া ফিডার কিছুক্ষন পর পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ঘাগটিয়া ফিডারে ফল্ট দু’দিন যাবৎ খুজে বের করতে না পারায় ২৬ জুন শনিবার সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ফিডারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চালু করা সম্ভব হয় নি। আকস্মিক এ বিদ্যুৎ বিপর্যয়ে ঘাগটিয়া ফিডারের গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন।
উল্লেখ্য ঘাগটিয়াফিডারের জরাজীর্ন বিদ্যুৎ ল্ইানের যথাযথ তদারকির অভাবে ও গাছের ডাল-পালা নিয়মিতভাবে কর্ত্তন না করায় প্রতিদিন বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়। এ অবস্থার উন্নতি না হলে বর্ষা মৌসুমে নিত্যদিনের বিদ্যুৎ বিভ্রাটসহ গ্রাহকদের দিনের পর দিন, রাতের পর রাত চরম ভোগান্তি পোহাতে হবে। এ ব্যাপারে গ্রাহকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.