
স্টাফ রিপোর্টার॥ জেলার করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী পরিস্থিতি বিবেচনায় জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
সভায় মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া সরকার কর্তৃক আরোপিতব্য কঠোর নিষেধাজ্ঞা সুষ্ঠু বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত আলোচনা হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন জেলার করোনা সংক্রমণ জনিত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যবিধি মানতে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্ব আরোপ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.