
স্টাফ রিপোর্টার॥ বীর মুক্তিযোদ্ধা মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা জামে মসজিদ (কোর্ট মসজিদ) পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট মুজিবুর রহমান মুজিব সম্প্রতি উচ্চ রক্তচাপ, এজমা, হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিশিষ্ট ইউরো সার্জন ডা.এম.এ.জুলফিকুল হক ও ঢাকাস্থ বিশেষায়িত হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা.খালেদ মহসিন এর তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাঁর শরীরের পাকস্থলিতে একটি জটিল অপারেশনের প্রস্তুতি চলছে। তিনি ও তাঁর পরিবার সকল সহকর্মি ও শুভাকাঙ্খীর নিকট দোয়া চেয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.