
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষে মনু ব্যারেজ এলাকা (স্লুইচ গেইট) থেকে মনুনদীর দক্ষিনাঞ্চলকে নিয়ে “কোদালীছড়া সেচ প্রকল্প” গ্রহনের লক্ষে একটি প্রকল্পের সম্ভাব্য যাছাই বাছাই কাজ চলছে।
২৪ জুন দূপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর একটি প্রতিনিধি দল সরজমিনে প্রকল্প এলাকাসমূহের মনু ব্যারেজ এলাকা, শমসের নগর সড়ক, কোদালীছড়া, কাইঞ্জার হাওর ও হাইল হাওরের কয়েকটি স্থান পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পানি উন্নয়ন বোর্ড এর প্রধান প্রকৌশলী ও কারিগরি কমিটির আহ্বায়ক রমযান আলী প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নিবার্হী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, সংশ্লিষ্ট উপবিভাগীয় প্রকৌশলীগন, উপ প্রধান সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা ও সুবিধা ভোগী জনগন।
পরিদর্শন শেষে প্রধান প্রকৌশলী (কারিগরি) রমযান আলী প্রামানিক জানান, প্রকল্পটি অত্যন্ত ফলপ্রসু হবে। অল্প কিছু টাকা ব্যয় করলে বড় ধরণের লাভবান হবে এ প্রকল্প থেকে। যা ত্রি-মূখি উন্নয়ন হবে এ প্রকল্প থেকে। কোদালীছড়া চ্যানেলে শুধু মনুনদীর পানির প্রবাহ প্রবেশ করাতে পারলে মৌলভীবাজার পৌরসভা পরিচন্ন ও দূষন মুক্ত হবে এবং এই পানি দিয়ে বিশাল এলাকা চাষাবাদের আওতায় আনা যাবে। নতুন করে যে ৩টি প্রকল্প নেয়া হচ্ছে সে গুলো হল কাউয়াদিঘী হাওরের অভ্যন্তরে খাল পূনঃ খনন প্রকল্প, মনু সেচ পুনঃ বাসন প্রকল্প, কোদালীছড়া সেচ প্রকল্প।
তিনি আরও জানান, দ্রত রিপোর্ট দাখিল করা হবে। সরকার এ প্রকল্পটি গ্রহন করলে বিশাল এলাকা সুষ্ক মৌসুমে চাষাবাদের আওতায় আসবে ও খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাবে।
এ বিষয়ে মৌলভীবাজার কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বাড়ী জানান, কোদালীছডা সেচ প্রকল্প চালু হলে শুষ্ক মৌসুমে মনু নদীর পানি কোদালি ছড়ার দুই পাড়ে প্রাথমিক ভাবে প্রায় ৫ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। শুধু বোরো মৌসুমে ধান উৎপাদন ৭ হাজার ৬ শত মেট্রিক টন। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। পাশাপাশি মৎস সম্পদের উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার গত ২৮ ফেব্রুয়ারি মৌলভীবাজার মনু ব্যারেজ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলে জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.