
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় মো. সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ জুন সোমবার দুপুরে এ অর্থদণ্ড প্রদান করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আশেকুল হক। অভিযুক্ত মো. সোহেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের সুনগড় গ্রামের আমির মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আশেকুল হক জানান, সুনছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকযোগে পাচারের সময় সোহেল মিয়াকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও ট্রাক (নং ঢাকা মেট্রো-ড ১৪-৮০৮২) জব্দ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.