
স্টাফ রিপোর্টার॥ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিনের উদ্যোগে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে ৩টি রাস্তা সংস্কার কাজ সমাপ্ত হয়েছে।
কুলাউড়া ইউনিয়নের করেরগ্রাম-শ্রীপুর ও সৈয়দপুর-করেরগ্রাম এবং করেরগ্রাম-বালিচিরি রাস্তাটি প্রতি বর্ষা মৌসুমে একেবারে চলাচল অনুপোযোগী হয়ে পড়ত। ৩ গ্রামের এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন তাঁর বরাদ্ধ থেকে ৩টি রাস্তায় সংস্কারের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন। বরাদ্দকৃত টাকায় গত সপ্তাহে ৩টি রাস্তার কাজ সম্পন্ন হয়।
সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপিকে ধন্যবাদ জানিয়ে কুলাউড়া সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল মোক্তাদির চৌধুরী বকুল বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিনকে আমার বাড়িতে আমন্ত্রণ করে এনে আমার ওয়ার্ডের পাশ্ববর্তী ওয়ার্ডের রাস্তা ৩টির নাজুক অবস্থা অবহিত করি। এলাকাবাসী ও আমার কথা শুনে তিনি ৩টি রাস্তা সংস্কারের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ করায় আমি এলাকাবাসীর পক্ষ থেকে মহিলা এমপিকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.