
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে লকডাউনের ২য় দিনে কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে ২ জুলাই শুক্রবার সকাল থেকে জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলার বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাইরে থাকা শপিংমল, মার্কেট দোকানপাট, খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল করার অপরাধে ৪৫ জনকে আটক করা হয়। অপর দিকে ২৮ ব্যক্তিকে নিষেধাজ্ঞা অমান্য করায় ১০,২০০/- টাকা অর্থদন্ড প্রদান করে। পরে ওই আটক ৪৫ ব্যক্তি ভবিষ্যতে স্বাস্থ্যবিধি প্রতিপালন করবেন এ অঙ্গীকার প্রদান করায় পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়৷
জেলা সদরে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে নিয়োজিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও ফয়সাল মাহমুদ ফুয়াদ। শহরের প্রত্যেকটি মোড়ে বসানো হয়েছে চেক পোষ্ট।
সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন মুর্শেদ জানান, আজ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্ট অনুয়ায়ী মৌলভীবাজারে করোনা সনাক্ত হয়েছে ৫২ জনের। নমুনা অনুযায়ী আক্রান্তের হার ৪০ শতাংশ।
মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
সকাল থেকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার জেলার সকল উপজেলায় লকডাউন কার্যকরে মাঠে কাজ করছেন।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.