
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার পেট্রোল পাম্প বন্ধ থাকায় কৃষকদের ক্ষোভ। মঙ্গলবার ৬ জুলাই বিকালে পাওয়ার টিলার ও পানির পাম্প মেশিনে ডিজেল নেয়ার জন্য মুন্সিবাজার মেসার্স তুষার ফিলিং স্টেশন এর সামনে বিক্ষোভ করেন কৃষকরা। একমাত্র পাম্পটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে কৃষরা বলেন, আমাদের মতো কৃষকের জমি হালচাষ ডিজেল না পেলে কি দিয়ে করবো?
এ ব্যাপার পাম্প মালিক বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ আহমদ মুঠোফোনে জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, গতকাল বিকাল ৪টার দিকে প্রশাসন আমার পাম্প বন্ধ করে দিয়েছেন। তাই প্রশাসন যদি পাম্প খোলার অনুমোদন দেন তাহলে খুলবো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.