
স্টাফ রিপোর্টার॥ অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস উল ইসলাম উদ্যেগে করোনাকালীন সময়ে নাভানা গ্রুপের পক্ষ থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তিনটি অত্যাধুনিক আইসিইউ বেড হস্তান্তর করেন।
গত ৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিকের নিকট ৩টি আইসিইউ বেড হস্তান্তর করেন মৌলভীবাজার পৌরসভা’র মেয়র মোঃ ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমদ ফয়সাল অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ।
আইসিইউ বেড হস্তান্তর কালে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মৌলভীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ শামস উল ইসলাম করোনাকালীন সময়ে জেলার বিভিন্ন স্থানে জরুরি জিনিসপত্র দিয়ে সমাজসেবায় কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি শামস উল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.